শিরোনামঃ-

» সিলেটে এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ

প্রকাশিত: ১৪. জুলাই. ২০২২ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৫টায় সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী, জেলা সভাপতি এডভোকেট কবির আহমদ, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী খান, হবিগঞ্জ জেলা আহ্বায়ক জামাল মিয়া, সিলেট জেলা সেক্রেটারী হাফিজ আজাদুর রহমান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সুহেল আহমদ, মহানগরীর সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান কবির, সহ-সভাপতি ডা. আখতার হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক ডা. দিলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

Manual6 Ad Code

উক্ত অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনায় করেন শাহজালাল (রহ.) মাজার মসজিদের সহকারী ইমাম। তৎপরবর্তিতে শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার প্রাঙ্গণে হতদরিদ্রের মধ্যে এক কাঙ্গালী ভোজনের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮২ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930