- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» দক্ষিণ সুরমার কুচাই এলাকায় যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ জুবের’র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ
প্রকাশিত: ০২. জুলাই. ২০২২ | শনিবার
আমরা সবাই মিলে কাজ করলে এই ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবো : আসাদ উদ্দিন আহমদ
স্টাফ রিপোর্টারঃ
সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সিলেটের বন্যার্ত মানুষের খোঁজখবর রেখে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামীলীগের নেতাকর্মীরা মানুষের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, বন্যায় না খেয়ে একজন মানুষও মারা যায়নি। সরকার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে সরকারি ত্রান কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর আহবানে দেশের বিত্তশালী, বিভিন্ন সামাজিক সংগঠন ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগিতায় করে যাচ্ছে। ইনশাহ আল্লাহ আমরা সবাই মিলে কাজ করলে এই ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবো।
যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ জুবের এর পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
শনিবার (২ জুলাই) দুপুর ১২ টায় দক্ষিণ সুরমার কুচাই ইছরাব আলী হাই স্কুল ও কলেজ প্রাঙ্গনে ত্রাণ সামগ্রী বিতরণকালে ছাত্রনেতা তালহা আহমদ ও ইবরাহীম খলীল এর যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক শিপু।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম হাফিজ লোহিত, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন,কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, জনতা ক্লাবের সাধারণ সম্পাদক সাদেক আহমদ ,সহ সভাপতি আব্দুল আলীম, আজীর উদ্দিন, নাহিদ আহমদ, মাজেদ আহমদ, সামাদ আহমদ, এমরান আহমদ, মান্না, হাসান, হাবিব, মিনহাজ, বাপন, জাকারিয়া, ফরহাদ, মাহিন, মীর প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩১২ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর