শিরোনামঃ-

» মৌলভীবাজার সমিতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১৫. এপ্রিল. ২০২২ | শুক্রবার

Manual3 Ad Code

ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন সাধন করা মানে রাষ্ট্রের উন্নয়ন : মেয়র আরিফ

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন সাধন করা মানে রাষ্ট্রের উন্নয়ন। মৌলভীবাজার সমিতি এ অঞ্চলের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা প্রশংসার দাবি রাখে।

তিনি সাধারণ মানুষের কল্যাণে মৌলভীবাজার সমিতি সহ কল্যাণমূলক সংগঠনগুলোকে কাজ করার আহ্বান জানান।

তিনি শুক্রবার (১৫ এপ্রিল) নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেটস্থ মৌলভীবাজার সমিতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি মাহে রমজানের ত্যাগকে বাস্তব জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান।

Manual2 Ad Code

সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual7 Ad Code

যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী।

রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা অংশ নেন ও মোনাজাত পরিচালনা করেন সিলেট মদন মোহন কলেজ সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতি মো. এমদাদুল হক।

Manual6 Ad Code

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি প্রফেসর ডা. আজিজুর রহমান, জামিল আহমেদ চৌধুরী, এডভোকেট আব্দুল খালিক, হাজী এম এ মতিন, উপদেষ্টা বনমালী ভৌমিক, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, ডা. মামুন পারভেজ, মো. জসিম উদ্দিন, প্রফেসর ড. তাজ উদ্দিন, মো. হুমায়ুন কবির, সমিতির সহ সভাপতি প্রফেসর ডা. মো. হেলাল উদ্দিন, হাজী রুস্তম খান, কোষাধ্যক্ষ মো. মফিক আলী, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সমাজকল্যাণ সম্পাদক আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, প্রচার সম্পাদক শহীদুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক এ কে এম ওয়াহিদুর রহমান জগলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সোহেল, কার্যকরি কমিটির সদস্য সৈয়দ মহসিন হোসেন, অরূপ শ্যাম বাপ্পী এডভোকেট, অঞ্জন কুমার দাস, বিশিষ্ট রাজনীতিবিদ এহসানুল মাহবুব জুবায়ের, মো. ফখরুল ইসলাম, সুরমান আলী, আইনজীবী ফজলুল হক সেলিম, আমিরুল ইসলাম শাহেদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯০ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930