শিরোনামঃ-

» সুরমা বয়েজ ক্লাবের ইফতার বিতরণ

প্রকাশিত: ১৫. এপ্রিল. ২০২২ | শুক্রবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ও এশিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সহযোগিতায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার (১৫ এপ্রিল) বাদ আসর ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকায় এই ইফতার বিতরণের আয়োজন করা হয়।

সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের ডিজিএম জাবেদ আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুরমা বয়েজ ক্লাব ও এশিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছে, যা প্রসংশনীয়। রমজান মাসে সবাইকে অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সুরমা বয়েজ ক্লাবের সাবেক সহ সভাপতি ও ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, গোপাল বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30