- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক
- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২৯নং ওয়ার্ডের কমিটি গঠন
» বিটিএল এর আহবায়ক কমিটির সাথে কর আইনজীবী সমিতির মতবিনিময়
প্রকাশিত: ৩০. মার্চ. ২০২২ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার এসোসিয়েশন (বিটিএল) এর কাউন্সিল ও নির্বাচন ২০২২-২৫ উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টায় মেন্দিবাগস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার হলরুমে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায় এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন বিটিএল এর আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও ঢাকা ট্যাক্স বারের সাবেক সভাপতি এডভোকেট মো. সোহরাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিটিএল এর সদস্য সচিব ও ঢাকা ট্যাক্স বারের সাবেক সভাপতি এডভোকেট মো. খুরশিদ আলম, ঢাকা ট্যাক্স বারের সাবেক সভাপতি এডভোকেট এ কে এম আজিজুর রহামন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুফি মো. আল মোমিন, খুলনা ট্যাক্স বারের সাবেক সভাপতি এডভোকেট খান মো. মনিরুজ্জামান। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী আ.স.ম মুবিনুল হক শাহীন। গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র রায় অনুপব্রত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিটিএল এর আহবায়ক কমিটির সদস্য এডভোকেট সিদ্দিকুর রহমান মিয়া, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সুলেমান হোসেন খান, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট আবুল ফজল, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বিটিএল এর সাবেক ডেপুটি সেক্রটারি জেনারেল বদরুল হোসেন, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল করিম ময়ুন, সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, হবিগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বিভৎসুঃ চক্রবর্তী, সাধারণ সম্পাদক শেখ আনিছুজ্জামান প্রমুখ।
বক্তারা বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার এসোসিয়েশন (বিটিএল) এর সকল সদস্যদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ নেতৃত্ব নির্বাচনের লক্ষে আসন্ন কাউন্সিল ও নির্বাচন সফলে সকলের সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৯ বার
সর্বশেষ খবর
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর