শিরোনামঃ-

» এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল স্কলার্সহোম মেজরটিলা

প্রকাশিত: ০৩. ফেব্রুয়ারি. ২০২২ | বৃহস্পতিবার


Manual6 Ad Code
স্টাফ রিপোর্টারঃ

স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে এসএসসি ২০২১ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

এসময় কলেজের অধ্যক্ষ মো. ফজুল হক বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। শিক্ষর্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরও বেগবান করতে আমাদের আজকের আয়োজন।

তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ।শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব না।

Manual1 Ad Code

আদ্রিতা ও নিশির সঞ্চালনায় পবিত্র কোরান তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য উপস্থাপন  করেন কলেজ কো-অর্ডিনেটর ইমদাদুল হক।

Manual4 Ad Code

এছাড়াও কলেজের সকল  শিক্ষক এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিবাবক উপস্থিত ছিলেন।

শিক্ষকদের পক্ষ হতে বক্তব্য  রাখেন, প্রভাষক নিজাম উদ্দীন। কৃতি শিক্ষার্থীদের পক্ষে মিনহা, অমিয় ও নামিয়া।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে সাবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30