- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন
- সিলেট নগরীর মদীনা মার্কেটে ওউন বেবীশপের উদ্বোধন
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নগরীতে প্রচার মিছিল
- আলোকিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে সংসদে সহযোগিতা চাইলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- আগামীকাল সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
- ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী সবজি মার্কেটের যৌথ ‘সাল পরবর্তী আলোচনা সভা’
- বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক
- সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
- কবি শেরাম নিরঞ্জনের মাতা আর নেই
» প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগ নেতা শাওনের বস্ত্র বিতরণ
প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২১ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম শাওনের উদ্যোগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগরীর মিরের ময়দানস্থ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সম্মুখে অসহায় ও নিম্নবিত্ত শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়েছে।
বস্ত্র বিতরণ ও বৃক্ষরোপনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে আসাদ উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের আস্থা ও বিশ্বাসের ঠিকানা। তার নেতৃত্বের গুণে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিশ্বের অন্যতম সেরা রাষ্ট্রনায়ক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব, সময়োচিত উদ্যোগ, মানুষের জন্য আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা, অর্থনীতিকে বাঁচাতে অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা ও বাস্তবায়নের কারণে দেশে খাদ্যের জন্য কখনো কোথাও হাহাকার হয়নি। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল।
শেখ হাসিনা আমাদের উন্নয়ন ও অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন।
বিশ্ব-দরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বস্ত্র বিতরণ ও বৃক্ষরোপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফয়েজুর রহমান ফয়েজ, আব্দুল মতিন খান মিঠু, শুভ দাস, আব্দুল্লাহ আল মামুন, আপন রহমান, ইব্রাহিম খলিল, শাওন দাস, রোমিও সোম, রাসেল, তালহা আহমদ, নাহিদ আহমদ, সামাদ আহমদ, পিয়াল, তন্ময়, বিশাল, অনিক, নির্জর, শিমু, সাগর, সানি, অম্লান, সৌরভ, রাতুল, সীমান্ত, হাফিজুর রহমান হাফিজ, নাইম প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৮ বার
সর্বশেষ খবর
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন
- সিলেট নগরীর মদীনা মার্কেটে ওউন বেবীশপের উদ্বোধন
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নগরীতে প্রচার মিছিল
- আলোকিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে সংসদে সহযোগিতা চাইলেন এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর