শিরোনামঃ-

» শহীদ রীমু’র ২৮ তম শাহাদাত বার্ষিকীতে সিলেট জেলা ছাত্র মৈত্রী’র শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২১ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

৭১ এর যুদ্ধাপরাধী সংগঠন জামাত শিবিরের খুনি বাহিনীর হাতে নিহত বাংলাদেশ ছাত্র মৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতা শহীদ জুবায়ের চৌধুরী রিমু’র ২৮তম মৃত্যু বার্ষিকীতে সিলেট জেলা ছাত্র মৈত্রী শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রীমু’র স্মরণে এক মিনিট নিরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ছাত্র মৈত্রী’র নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা দপ্তর সম্পাদক বিজয় করিম, আকিকুর রহমান, হুসাইন আহমেদ প্রমুখ।

Manual4 Ad Code

শহীদ রীমু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে সেদিন জামায়াত শিবিরের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং কৃষক শ্রমিক, খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েদের লেখা পড়ার করার জন্য এবং গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা ও বিজ্ঞান সম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করেছিলেন।

এজন্য অকালে তার জীবন দিতে হলো জামাত শিবিরের খুনি বাহিনীর হাতে। ১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে জুবায়ের চৌধুরী রীমুকে জামাত শিবিরের খুনি বাহিনী নির্মমভাবে তাকে হত্যা করে।

২৮ বছর অতিক্রম হয়ে গেলেও রীমু’র বিচার পায়নি এজন্য ৭১ পরাজিত শক্তি জামাত শিবিরকে চিরতরে নিশ্চিন্ন করে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার দাবী বাংলাদেশ ছাত্র মৈত্রী’র। তাহলেই শহীদ জুবায়ের চৌধুরী রীমু’র আত্মার শান্তি পাবে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30