শিরোনামঃ-

» বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন” সিলেট জেলার উদ্যোগে মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০২১ | বুধবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

করোনাকালীন চিকিৎসা সেবা নিশ্চিত করা, কোভিড টেস্ট এর পরিধি বৃদ্ধি করা, ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা, বিপন্ন মানুষদের জন্য রেশনিং ব্যাবস্থা চালু করা, অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ অন্যান্য দাবিতে “বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন” সিলেট জেলার উদ্যোগে বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, পার্টি সিলেট জেলার সদস্য এডভোকেট মহীতোষ দেব মলয়, চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমরেড হৃদেশ মুদি প্রমুখ।

Manual8 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে দেশের নিম্ন আায়ের মানুষ ও ক্ষুদ্র ব্যাবসায়ীরা তাদের সবকিছু হারিয়েছে। তাই ক্ষুদ্র ব্যাবসায়ী ও নিম্ন আয়ের মানুষের জন্য আর্থিক প্রণোদনা এবং গরীব-নিম্ন আয়ের মানুষকে রাষ্ট্রীয় উদ্যোগে স্বল্পমূল্যে রেশনিং এর আওতায় নিয়ে আসা জরুরী।

দীর্ঘদিন যাবত সমস্থ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে দেশের শিক্ষা ব্যবস্হা ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই বক্তারা অবিলম্বে দেশের সমস্থ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, ডিসেম্বরের মধ্যেই ৮০% মানুষকে টিকা প্রদান ও করোনা আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে কার্যকরী উদ্যোগ হিসেবে জেলা-উপজেলা হাসপাতালে আই সি ইউ সহ সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু করার দাবি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮২ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930