শিরোনামঃ-

» দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে দিনভর গণসংযোগ

প্রকাশিত: ১৬. জুলাই. ২০২১ | শুক্রবার

Manual1 Ad Code

অবাধ ও সুষ্ঠু ভোট নির্বাচন কমিশনের ভাবমূর্তি উজ্জল করে : শফি এ চৌধুরী

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, জনসেবাকে সব সময় আমি ইবাদত হিসেবে মনে করি। জীবন সয়াহ্নে এসেও মানুষের পাশে থাকার চেষ্টা করি সব সময়। দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জবাসীর জন্য আমার দরজা সব সময় উন্মুক্ত থাকবে। সেটা নির্বাচনের আগে হউক বা পরে হউক। যে কোন সময় সাধারণ মানুষের সেবার জন্য প্রস্তুত আমি। তিনি বলেন, আপনাদের আহ্বানে সাড়া দিয়ে আমি এবারের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার মার্কা মটর গাড়ি (কার) চিহ্নে আপনাদের পবিত্র আমানত দিয়ে নির্বাচিত করলে এই অঞ্চলের মৌলিক দাবিগুলো পূরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। শফি চৌধুরী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে বলেন, জনগণের ভোটের অধিকার দিন। সরকার এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল রাখুন।

Manual2 Ad Code

শফি চৌধুরী শুক্রবার (১৬ জুলাই) দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথ সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।

Manual1 Ad Code

তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলা বাস্তবায়ন, ফেঞ্চুগঞ্জের ইলাশপুর সেতু বাস্তবায়ন, দক্ষিণ সুরমায় টেলিফোন এক্সচেইঞ্জ স্থাপন, ফেঞ্চুগঞ্জ উপজেলা কুশিয়ারা সেতু নির্মাণ সহ এই অঞ্চলের অনেক বড় বড় দাবি পূরণ করেছি। একটিমাত্র দাবি সেটা হচ্ছে ঘরে ঘরে গ্যাস পৌছে দেওয়া। নির্বাচিত হলে আপনাদের সেই দাবিও পূরণ করবো ইনশাআল্লাহ।

গণসংযোগকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ, ছাত্র সমাজ সহ সর্বস্তরের জনসাধারণ মানুষ তাঁর সাথে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৭ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031