- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» সিলেটে ৫৩ বছর পর কবর স্থানান্তর
প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২৬ | শুক্রবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় প্রায় ৫৩ বছর পুরোনো কবর স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বাদ জুম্মা মোগলাবাজার ইউনিয়নের জাহানপুরে মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য এই কবর স্থানান্তর করা হয়।
৭টি কবরের মধ্যে ২টি কবর স্থানান্তর করা হয়েয়ে, বাকিগুলো স্থানান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান-এর ছোট ভাই, যুক্তরাষ্ট্র প্রবাসী জুবেদুর রহমান মসজিদ ও মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেন।
এ জন্য নির্ধারিত স্থানে থাকা পুরোনো কবরগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে থাকা এসব কবর হঠাৎ করে স্থানান্তরের সিদ্ধান্তে তারা বিস্মিত ও ক্ষুব্ধ।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ কেউ ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় এনে যথাযথ প্রক্রিয়া অনুসরণের দাবি জানিয়েছেন।
মৃত আব্দুল হান্নানের ছেলে তোফায়েল আহমদ মুক্তা বলেন, “আমার বাবার কবর এভাবে হঠাৎ করে সরিয়ে ফেলা হবে—এটা আমরা কখনো কল্পনাও করিনি।
প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এখানে আমাদের স্বজনরা শায়িত ছিলেন। আমাদের সঙ্গে কোন আলোচনা না করেই কবর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমরা খুবই কষ্ট পেয়েছি।”
এই সংবাদটি পড়া হয়েছে ২০২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


