- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি সরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২৬ | শুক্রবার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আলেম-উলামার সঙ্গে বিএনপির সবসময়ই ভালো সম্পর্ক।
সে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি সরকার।
এছাড়া হযরত মহানবি (সা.) এর নির্দেশনা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা হবে বলে আমাদের প্রধানমন্ত্রীর অঙ্গীকার।
গোলাপগঞ্জ উপজেলার শীর্ষ আলেমদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মাওলানা লোকমান আহমদ শায়খে তহিপুরী।
ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকিরের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শায়খুল হাদিস মাওলানা ইউসুফ খাদিমানী, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন সুমন, মাওলানা ফয়েজ আহমদ আজহারী, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা মাসুক আহমদ, মাওলানা মক্তার আহমদ, মাস্টার আজমল হোসেন চৌধুরী, হাফেজ মাওলানা আলী আহমদ এবং মাওলানা কবির আহমদ।
এছাড়া উপজেলার বিভিন্ন স্তরের আলেম-উলামা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথিকে উৎসর্গ করে মানপত্র পাঠ করেন পাঠ করেন মাওলানা আশরাফ আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের করেন, মাহমুদুল হাসান।
এদিকে, সভায় আলেমরা বক্তব্যকালে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটিতে তাদের রাখার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৯৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


