- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» চেক জালিয়াতির মামলায় গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সহ-সভাপতি নজমুল কারাগারে
প্রকাশিত: ০৬. জুন. ২০২১ | রবিবার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জে ১ লক্ষ টাকার চেক ৩০লক্ষ টাকা করে জালিয়াতির অভিযোগে নজমুল ইসলাম (৪৯) নামে এক ব্যক্তিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
সোমবার (৩১ মে) সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাওছার আহমদ। আটককৃত নজমুল ইসলাম উপজেলার লক্ষিপাশা ইউপির ঘোঁষগাও এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
এরআগে চলতি বছরের ২৯ মার্চ সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হারুন- অর রশিদের আদালতে অভিযোগ দাখিল করেন উপজেলার বাঘা ইউপির জালালনগর এলাকার আমিনুল ইসলাম সাবু (২৫)। তিনি গোলাপগঞ্জ বাজারের সাবেক মহলদার মৃত আব্দুল গফুরের ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, ব্যবসায়িক কাজের জন্য আমিনুল ইসলাম সাবু অভিযুক্ত নজমুল ইসলামের কাছ থেকে ১ লক্ষ টাকা ধার আনেন। এর বিপরীতে জামানতস্বরুপ আল আরাফাহ (রহ:) ব্যাংক লি: জিন্দাবাজার শাখার অনুকুলে ১ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন ৩ জন বিশিষ্ট সালিশ ব্যক্তিদের নিয়ে। পরে আমিনুল ইসলাম তার পাওনা টাকা পরিশোধ করে চেক ফেরত চাইলে তিনি চেক ফেরত না দিয়ে ১ লক্ষ এর স্থলে ৩০ লক্ষ লিখে ব্যাংক থেকে ডিজঅনার কপি সংগ্রহ করে আমিনুল ইসলামের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করেন তিনি। পরে আমিনুল ইসলাম চেক ফেরতের জন্য পহেলা ফেব্রুয়ারী নজমুল ইসলামের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।
এ বিষয়ে গণমান্য ও জনপ্রতিনিধিদের বিষয়টি অবহতি করলেও কোন সুরাহা না হওয়ায় চলতি বছরের ২৯ মার্চ সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হারুন-অর রশিদের আদালতে নজমুল ইসলামকে অভিযুক্ত করে অভিযোগ (সিআর-১৩০/২০২১) দাখিল করেন আমিনুল ইসলাম সাবু। পরে আদালতের আদেশের প্রেক্ষিতে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা রুজু করা হয়। (মামলা নং-০৭/০৩.০৫.২১)। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার জামিন চাইতে গেলে জামিন না দিয়ে নজমুল ইসলামকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৪ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন


