শিরোনামঃ-

» জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের “ঈদ স্মাইল প্রজেক্ট” এর আওতায় খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৭. মে. ২০২১ | শুক্রবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির অর্থায়নে ও জিএসসি সিলেট চ্যাপ্টারের সার্বিক ব্যবস্থাপনায় “ঈদ স্মাইল প্রজেক্ট” এর আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার (৭ মে) বিকেল ৩টায় নগরীর চন্দনটুলায় শতাধিক পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

সিলেট মুরারি চাদ কলেজের অধ্যক্ষ ও সংগঠনের সভাপতি অধ্যাপক সালেহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রাক্তন পৌর কমিশনার আব্দুস সামাদ নজরুলের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের ভারপ্রাপ্ত ট্রেজারার ও সাংগঠনিক সম্পাদক যুব সংগঠক আলী আহসান হাবীব।

সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত মো. নজরুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত এম. এ. নাসির সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জোহরা জেসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক শেখ তোফায়েল আহমদ সেপুল, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ সাগর, যুব বিষয়ক সম্পাদক আমিন তাহমিদ, নির্বাহী সদস্য মতিন চৌধুরী, শারমিন কবির প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিএসসি ইউকে সেন্ট্রাল কমিটির অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারো “ঈদ স্মাইল প্রজেক্ট” এর আওতায় সিলেট নগরী ও বিভিন্ন উপজেলার কয়েকশ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হয়।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৫ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031