- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
» সিলেট জেলা যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের কাজ অব্যাহত
প্রকাশিত: ০৭. মে. ২০২১ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের কাজ অব্যাহত রয়েছে।
পবিত্র রমজান মাসের শুরু থেকে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় নগরীর বিভিন্ন পয়েন্ট ও উপজেলায় পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
শুক্রবার (৭ মে) বিকালে সিলেট নগরীর মদিনা মার্কেট পয়েন্টে জেলা যুবলীগ নেতা হাসান আহমদ চৌধুরীর সহযোগীতায় ও জেলা যুবলীগের উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা বলেন, ইফতার বিতরণ একটি অতি পূণ্যের কাজ। এবার করোনাকালে ইফতার মাহফিল বা পার্টির আয়োজন নেই। তবে বসে নেই যুুবলীগও। তারা রমজান মাসজুড়ে রোজাদার অসহায় মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দিয়েছে। তাদের এই উদ্যোগ অন্য অনেক সংগঠনের জন্য আদর্শ উদাহরণ হয়ে থাকেব।
রজমানের অবশিষ্ট দিনগুলোতেও জেলা যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ অব্যাাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে করোনা মহামারির এই ক্রান্তিকালে সারাদেশের ন্যায় সিলেটেও আমরা চেষ্টা করছি অসহায়, দুস্থদের পাশে দাঁড়ানোর।
জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, রমজান হলো একটি পবিত্র মাস। এ মাসে প্রত্যেকটি ভালো কাজের জন্য মহান রাব্বুল আল আমিন উত্তম পুরস্কার প্রদান করে থাকেন।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সারা দেশে যুবলীগ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগে সদস্য চৌধুরী আব্দুল্লাহ মোহাম্মদ রাজেন বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারাদেশে অসহায় ও নিস্ম আয়ের মানুষের পাশে দাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা যুবলীগ নগরীর অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করছে আগামীতেও তা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
তিনি এ ধরণের মহতি কাজে সবাইকে নিজ নিজ সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান। এসময় জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৫ বার
সর্বশেষ খবর
- আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব অনুষ্ঠান
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর