শিরোনামঃ-

» চেতনা যুব পরিষদের মাসব্যাপী কোরআন প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৭. মে. ২০২১ | শুক্রবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, কোরআন প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিশুরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে। চেতনা যুব পরিষদের এই মহতি উদ্যোগ দেখে অন্যান্য সংগঠনও এগিয়ে আসবে।

Manual5 Ad Code

চেতনা যুব পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সমাজ সেবামুলক কাজ করে আসছে। আমাদের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে হলে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে হবে।

Manual4 Ad Code

চেতনা যুব পরিষদের উদ্যোগে মাস ব্যাপি কোরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

Manual8 Ad Code

শুক্রবার (৭ মে) বিকেলে নগরীর হাউজিং এস্টেটস্থ উম্মুল কোরাআন একাডেমিতে চেতনা যুব পরিষদের উদ্যোগে মাসব্যাপি কোরআন পশিক্ষনের সমাপনী ও পুরস্কার এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

চেতনা যুব পরিষদের সভাপতি আব্দুল হাসিবের সভাপিত্বে ও উম্মুল কোরা একাডেমির শিক্ষা পরিচালক মুফতি আহমদুল হক উমামার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাজ্জাদুর রহমান, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাইফুর করিম চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিষ্টের সাবেক সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়ছল, চেতনা যুব পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আমিন উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, চেতনা যুব পরিষদের সহ সভাপতি আব্দুস সুবহান আজাদ, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম কাওছার, অর্থ সম্পাদক এম আমিরুদ্দিন পাভেল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031