শিরোনামঃ-

» সিলেট নগরীতে হ্যাল্পিং উইং এর ২ টাকার ইফতার বিতরণ

প্রকাশিত: ০১. মে. ২০২১ | শনিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

হ্যাল্পিং উইং সামাজিক সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বৈশি^ক মহামারিতেও জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় রমজানের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে ২ টাকা মূল্যে ইফতার বিতরণ করে যাচ্ছে।

সমাজের অসহায় মানুষ সারাদিন রোজা রেখে ইফতারের সময় টাকার অভাবে ভালোমানের ইফতার ক্রয় করতে পারে না। অত্র সংগঠন এসব সুবিধাবঞ্চিতদের মধ্যে ২ টাকার বিনিময়ে ইফতারসামগ্রী বিক্রয় করে যাচ্ছে।

Manual3 Ad Code

শনিবার (১লা মে) বাদ আসর রিকাবীবাজার পয়েন্টে প্রায় ৬৫০জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হ্যাল্পিং উইং এর উদ্যোগে ১৪ তম ২ টাকার ইফতার বিতরণী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট চেম্বার অফ কমার্স এর সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমেদ, সিলেট জেলার জিপি ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য এডভোকেট মো: রাজউদ্দিন। একই দিনে সিলেট সহ শ্রীমঙ্গল ও ঢাকায় ইফতার বিতরণ করা হয়।

সংগঠনের সিনিয়র কার্যনির্বাহী সদস্য নাফিশ শামস তিয়াসের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রবিউল আহসান চৌধুরী, সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সামী চৌধুরী, সিলেট কমিটির কো-অর্ডিনেটর তারেকুল ইসলাম তারেক সহ-সাংগঠনের অর্ধ-শতাধিক সেচ্ছাসেবী ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30