শিরোনামঃ-

» এসএমপি’র মাসিক ভার্চুয়াল অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২. এপ্রিল. ২০২১ | সোমবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
অদ্য সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় এসএমপি’র মাসিক ভার্চুয়াল অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সভাপতিত্বে জুম এ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত সভায় এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মুহাম্মদ শাদীদ সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

উক্ত সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।

তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এসএমপি’র সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

করোনা মহামারী প্রাদুর্ভাব থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে ও জনসাধারণকে সচেতন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

Manual4 Ad Code

এছাড়া লকডাউন চলাকালীন সময়ে সকল ইউনিটকে লকডাউন এর সময় সরকার ঘোষিত নির্দেশনাবলী যথাযথভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নে সচেষ্ট থাকা এবং মানবিক কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

উক্ত অপরাধ সভায় মার্চ ২০২১ খ্রিঃ মাসে ভালো কাজের জন্য শ্রেষ্ঠ অফিসারদের পুরষ্কার প্রদান করা হয়।

Manual5 Ad Code

পুরস্কার প্রাপ্তরা হলোঃ-
১. শ্রেষ্ঠ থানার এসি – জনাব মোঃ মাইনুল আফছার, এসি- শাহপরান থানা।
২. শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনর্চাজ)- সৈয়দ আনিসুর রহমান, অফিসার ইনর্চাজ-শাহপরান থানা।
৩. শ্রেষ্ঠ পরোয়ানা তামিল কারী অফিসার- এসআই(নিঃ)/ মোহাম্মদ জহিরুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা।
৪. শ্রেষ্ঠ পরোয়ানা তামিল কারী অফিসার- এএসআই(নিঃ)/ জিয়াউর রহমান, মোগলাবাজার থানা।
৫. শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার- এসআই(নিঃ)/ রোকনুজ্জামান চৌধুরী পিপিএম, দক্ষিন সুরমা থানা।
৬. শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার- টিএসআই/(নিঃ) মোঃ আকবর হোসেন, ট্রাফিক বিভাগ।
৭. শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার- এসআই (নিঃ)/ সৌমেন দাস, মহানগর গোয়েন্দা বিভাগ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930