শিরোনামঃ-
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» মৌলভীবাজারের রাজনগরে পাওনা টাকা আদায় করতে গিয়ে লক্ষণ পাল (৩৭) নামে এক ব্যবসায়ী খুন
প্রকাশিত: ১৪. মার্চ. ২০২১ | রবিবার
মৌলভীবাজার থেকে মো. মিজানুর রহমানঃ
মৌলভীবাজারের রাজনগরে পাওনা টাকা আদায় করতে গিয়ে লক্ষণ পাল (৩৭) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।
তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের মৃত মনোরঞ্জন পালের ছোট ছেলে।
শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়ক থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। মৃতের গলায় দড়ির দাগ, চোখেমুখে বালু ও পায়ের উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোডের ব্যবসায়ী লক্ষণ পাল প্রতি শুক্রবারের ন্যায় রাজনগর উপজেলার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে যান।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচগাঁও ইউনিয়নের আজাদের বাজার এলাকার বিকাশ ভট নামের এক ব্যবসায়ী সর্বশেষ তাকে মৌলভীবাজারগামী সিএনজি অটোরিক্সায় তুলে দেন।
পরে রাত সাড়ে ১২টার দিকে একজন সিএনজি অটোরিক্সা চালক উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়কের পাশে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
পরিচয় শনাক্ত হতে মৃতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার সহ বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
পরে শনিবার (১৩ মার্চ) সকালে স্বজনরা রাজনগর থানায় গিয়ে মৃতদেহটি লক্ষণের বলে শনাক্ত করেন। তার স্ত্রী ও ৩ বছরের এক কন্যাসন্তান রয়েছে।
ময়নাতদন্তের জন্য লক্ষণ পালের মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের গলায় দড়ি জাতীয় কিছুর দাগ, চোখে-মুখে বালু ও ডান পায়ের উরুতে জখম রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান
- বিশ্বনাথে দুই প্রবাসীকে সংবর্ধনা ও বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
- জৈন্তাপুরে কৃষক-শ্রমিকের জনপদে পৌরসভা নয়, ইউনিয়ন পরিষদই চান নাগরিকরা


