শিরোনামঃ-

» কেন্দ্রীয় নেতাদের সাথে সিলেট জেলা আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০২১ | শনিবার

Manual4 Ad Code

তৃনমুলকে সংগঠিত করা হবে আমাদের প্রথম কাজ : জাহাঙ্গীর কবির নানক

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুবুল আলম হানিফের সৌজন্য সাক্ষাত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ঢাকাস্থ অফিসে নেতাকর্মীরা সাক্ষাত করেন।

Manual8 Ad Code

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, সংগঠনের প্রান হচ্ছে তৃনমুল আর এই তৃনমুলকে সংগঠিত করা হবে আমাদের প্রথম কাজ। আমি বিশ্বাস করি  নবীন প্রবীনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব তা করতে পারবে। আগামী দিনে সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ১৩টি উপজেলায় আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে উঠবে।

Manual8 Ad Code

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আজ দেশ অনন্য উচ্চতায় চলে গেছে।আজকের বাংলাদেশ  এক বদলে যাওয়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ার কৃতিত্ব জনগণকে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, এড. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এড. মাহফুজুর রহমান, এড. রঞ্জিত সরকার, আইন বিষয়ক সম্পাদক এড. আজমল আলী, তথ্য ও গবেষনা সম্পাদক মোবাশ্বীর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাছ উদ্দিন, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, ফখরুল ইসলাম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30