শিরোনামঃ-

» এনাম উল হক চৌধুরীর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের শোক

প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০২১ | শনিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

জালালাবাদ এসোসিয়েশন ইউকের ট্রেজারার, বিশিষ্ট কমিউনিটি নেতা এনাম উল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার নেতৃবৃন্দ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual7 Ad Code

এনাম উল হক চৌধুরী বাংলাদেশ সেন্টার লন্ডনের স্থায়ী সদস্য, ফাইন্যান্স ও ফান্ডরাইজিং কমিটির আহবায়ক ও বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন’র সহ-সভাপতি, ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সক্রিয় সদস্য ছিলেন। তাঁর পৈত্রিক নিবাস সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।

Manual2 Ad Code

শনিবার জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি ড. একে আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ ভবন ট্রাষ্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী ও সেক্রেটারী আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জালালাবাদ শিক্ষা ট্রাষ্ট্রের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাস উদ্দিন ও সদস্য সচিব জালাল আহমেদ এই শোক প্রকাশ জানান। শোক বার্তায় তাঁরা বলেন সিলেটবাসী একজন কৃতি সন্তানকে হারালো।

নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30