শিরোনামঃ-

» সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন; সভাপতি ফরিদ ও সম্পাদক মুশাহিদ

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২১ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজঃ

সিলেট জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্র ৭০৭ এর অন্তর্ভুক্ত আম্বরখানা, লামাকাজি, বাদাঘাট তেমুখি শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ফরিদ আহমদ ও সাধারন সম্পাদক পদে মোঃ মুশাহিদ আলী বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট সদর উপজেলার টুকেরবাজার তেমুখিস্হ রশিদিয়া দাখিল মাদ্রাসায় এ ভোট গ্রহন সম্পন্ন হয়।

Manual7 Ad Code

সিএনজি চালক শ্রমিকদের মধ্যে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি সাধারণ সম্পাদক সহ মোট ৬টি পদে ২৪ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পদগুলোর মধ্যে সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ সভাপতি পদে ১ জন, সহ সাধারণ সম্পাদক পদে ১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, সদস্য পদে ৪ জন সহ মোট ৯ জন আগামী ৩ বছরের জন্য প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।

Manual1 Ad Code

এতে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ হাজার ২শ ৩৫ জন। এর মধ্যে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ২ হাজার ১ শ ৪৫ জন। এতে সহ সভাপতি পদে মোঃ মজিদ আলী, সহ সাধারণ সম্পাদক পদে মোঃ তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন ও কার্যকরী কমিটির সদস্য পদে (১) কালা মিয়া, (২) মোঃ আরশ আলী, (৩) কুতুব উদ্দিন (৪) মোঃ আব্দুল হক নির্বাচিত হয়েছেন।

সিএনজি অটো রিক্সা শ্রমিকদের এ নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন যাবত টুকেরবাজার তেমুখি, লামাকাজি, বাদাঘাট সহ বিভিন্ন শাখা উপ-শাখায় ছিলো সাজ সাজ রব। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও আশপাশ এলাকায় ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।

নির্বাচনে বিজয়ী সভাপতি ফরিদ আহমদ ও সাধারন সম্পাদক মোঃ মুশাহিদ আলী বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন।

তাঁরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান,একই সঙ্গে নেতৃবৃন্দ তাদেরকে বিজয়ী করায় তাদের শাখার সকল সদস্য সহ যারা এ নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30