শিরোনামঃ-

» সিলেট নগরীতে ডায়নামিক সোশ্যাল কমিউনিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০২১ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেটের স্বপ্নবাজ একঝাঁক তরুনের গড়া সংগঠন জায়নামিক সোস্যাল কমিউনিটি কর্তৃক মাসব্যাপী সিলেটের অসহায় মানুষের মধ্যে শীত বস্র বিতরনের সমাপনী অনুষ্টানে নগরীর সুবিদবাজার পয়েন্টে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিরাপদ সড়ক চাই (নিসচা)র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।

Manual5 Ad Code

তিনি বলেন, এই সমাজকে সুন্দর করে গড়ে তুলতে তরুণ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তা না হলে এই সমাজ অবক্ষয়ের দিকে এগোতে থাকবে। মারজান তৌফিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।

এসময় তিনি বলেন, তরুণদের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে সুন্দর একটি সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

Manual6 Ad Code

এ ধরনের কর্মসূচিকে অব্যাহত রাখতে তিনি সকলকে আহ্বান জানান এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডায়নামিক সোশ্যাল কমিউনিটি’র আহ্বায়ক ইঞ্জিঃ আসাদুজ্জামান সাফি।

Manual5 Ad Code

তিনি বলেন, তরুণ যুব সমাজকে ভালো পথে টেনে নিয়ে আসার জন্য তাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে ডায়নামিক সোশ্যাল কমিউনিটি কাজ করে যাচ্ছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডায়নামিক সোশ্যাল কমিউনিটির কার্যকরী পরিষদের সদস্য সাইফুল শফি, নেওয়াজ শরিফ, কামরুল ইসলাম, জুমেল আহমেদ, রাফছান আহমেদ, জামেল খান, আজিজ আল আম্বিয়া, দেবাশিস রয় শুভ, বেলাল আহমেদ, ইমরান তালুকদার, নাজিম আহমেদ, আহমেদ কামরান, আহমেদ মাহিন, আওয়াল আহমেদ, রিফাত আহমেদ, আরিফিন শুভ, কাজি মিজান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30