- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও হেমাটোলজী বিভাগের সৌজন্য সাক্ষাৎ
» ঝিংগাবাড়ী ইউপি নির্বাচনে সমাজসেবী ও শিক্ষানুরাগী ফজলুল বাসিত বেলালকে ওয়ার্ডবাসীর সমর্থন
প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০২১ | সোমবার
কানাইঘাট প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী ফজলুল বাসিত বেলাল। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে তিনি দীর্ঘদিন থেকে মাঠে সক্রিয় রয়েছেন।
ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরিগ্রাম গ্রামের মরহুম মাস্টার আব্দুছ ছালামের ছেলে ফজলুল বাসিত বেলাল একজন দক্ষ সংগঠক ও শিক্ষানুরাগী ব্যক্তি। একটি মডেল ইউনিয়ন গঠন করতে সচেষ্ট থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ঐতিহ্যবাহী ঝিংগাবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সদ্য সাবেক সভাপতি ও ঐতিহ্যবাহী ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির দুই দুইবারের নির্বাচিত শিক্ষানুরাগী সদস্য। ক্রীড়া সংগঠক ও পৃষ্টপোষক হিসেবেও বেলাল অনেক এগিয়ে আছেন। বেলাল বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত।
তিনি সিলেট লায়ন্স ক্লাবের সদ্য বিদায়ী ট্রেজারার, সিলেট লায়ন্স আই হসপিটালের ফাউন্ডার মেম্বার ও লায়ন্স হসপিটালের একজন মেম্বার।
এছাড়াও তিনি ঐতিহ্যবাহী ঝিংগাবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদরাসার আজীবন দাতা সদস্য, হাজী আব্দুল খালিক মহিলা দাখিল মাদরাসার আজীবন দাতা সদস্য, ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের আজীবন সদস্য, ঝিংগাবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির আজীবন দাতা সদস্য সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্টানের সাথে কাজ করে যাচ্ছেন তরুণ এই সমাজসেবী। এলাকার তরুণ, সচেতন ভোটারদের সমর্থনে তিনি আধুনিক ঝিংগাবাড়ী গড়ার প্রত্যয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত আছেন।
একদিকে যেমন তার রয়েছে তারুণ্যের সমর্থন তেমনি রয়েছে এলাকায় বিপুল সচেতন মানুষের সমর্থন। ইতিমধ্যে ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ বিলালকে একক সমর্থন দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে দিকনির্দেশনা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, আজ সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে ৭নং ওয়ার্ডের মার্কাজ জামে মসজিদে নির্বাচন কেন্দ্রিক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময়ে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমদ চৌধুরী, বিশিষ্ট মুরব্বি নজরুল ইসলাম, নুরুল ইসলাম মাস্টার, মুজিবুর রহমান, আবুল হাসনাত, শহীদ আহমদ, বাবুল আহমদ, মুকুট, নুরুল আমিন, দুলাল আহমদসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সভায় ৩ জন প্রার্থীতা ঘোষণা করলেও উপস্থিত সবাই ফজলুল বাসিত বেলালকে সমর্থন জানান।
এ প্রসঙ্গে ফজলুল বাসিত বেলাল বলেন, আমার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমাকে আগামী ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সমর্থন জানিয়েছেন।
ইউনিয়নের সর্বস্তরের দোয়া, ভালবাসা ও সহযোগিতা কামনা করেছেন তিনি। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আদর্শ ঝিংগাবাড়ী ইউনিয়ন গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৯১ বার
সর্বশেষ খবর
- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর