শিরোনামঃ-

» সিলেট বিভাগ আয়কর আইনজীবী সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০২১ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

সিলেট বিভাগ আয়কর আইনজীবী সমন্বয় পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর মেন্দিবাগস্থ এম আর টাওয়ারে অনুষ্টিত হয়।

Manual7 Ad Code

পরিষদের আহবায়ক মৌলভীবাজার জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা সিনিয়র আয়কর আইনজীবী মাহমুদুর রহমানের সভাপতিত্বে এবং পরিষদের সদস্য সচিব মো. আবুল ফজল এডভোকেট এর পরিচালনায় অনুষ্টিত সভায় পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন কর আইনজীবী মাজহারুল হক।

সভায় কর অঞ্চল সিলেটে বিরাজমান বিভিন্ন পেশাগত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিলেটে একটি কর বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সকল বক্তা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তব্য রাখেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি সিনিয়র কর আইনজীবী এম শফিকুর রহমান, এডভোকেট এম ই.এম ইকবালুর রহমান, বিশিষ্ট কর আইনজীবী বিটিএলএর উপমহা সচিব বদরুল হোসেন, কর আইনজীবী মৌলভী বাজার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন করআইনজীবী সিরাজুল হুসেন আহমদ, মোহাম্মদ আলী খোকন, মো. কামাল আহমদ, ইফতিয়াক হোসেন মঞ্জু, মো. সাইদুর রহমান, জহিরুল ইসলাম রিপন, আসাদুর রহমান, মওদুদ আহমদ।

Manual3 Ad Code

উক্ত সভায় উপস্থিত ছিলেন, এডভোকেট কমলেন্দু ভট্টাচার্য্য (রিংকু), মোহাম্মদ আজিজুর রহমান, সমর বিজয় সি, বিশিষ্ট কর আইনজীবী বিধুভূষন ভট্টাচার্য্য, বিক্রম দে, সুশান্ত কুমার প্রমুখ।

Manual4 Ad Code

পরিশেষে নতুন ভবনের কার্যক্রম শুরু উপলক্ষে দোয়া পরিচালনা করেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এম শফিকুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930