শিরোনামঃ-

» শহীদ নাসিমের মৃত্যুবার্ষিকীত সিলেট জেলা ছাত্র মৈত্রী’র শ্রদ্বাঞ্জলি অর্পণ

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২১ | শনিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী ঢাকা মহানগর এর নেতা আশরাফুল ইসলাম নাসিম।

তিনি ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম লড়াকু নেতা। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। ঢাকার লালমাটিয়ায় জন্ম এবং বেড়ে উঠেছেন। মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম তথা ছাত্র মৈত্রী’র রাজনীতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার দায়িত্বশীল সৈনিক। ১৯৮৬ সালের নভেম্বরে সামরিক এরশাদের ছাত্র নামধারী সন্ত্রাসী সংগঠন ছাত্র সমাজের গুন্ডারা নাসিমকে তার বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে আগারগাঁওয়ের একটি ভবনের ভেতর হাত পা বেঁধে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে সন্ত্রাসীরা তার হাতের ভিতর তাজা বোমা বেঁধে ভবনের ছাদ থেকে নীচে ফেলে দেয়। বোমার বিস্ফোরণে তার সারা শরীর ঝলসে যায়। প্রায় দু’মাস মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে ১৯৮৭ সালে বছরের প্রথম দিনে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Manual7 Ad Code

শহীদ নাসিমের ৩৪ তম মৃত্যুবার্ষিকী ও ওপর দিকে সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস ছিলো শুক্রবার।

Manual8 Ad Code

ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে ১৯৭৩ সালের ১ জানুয়ারি ঢাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্র ইউনিয়ন। মিছিল মার্কিন তথ্যকেন্দ্রের কাছে পৌঁছলে পুলিশ গুলি চালায়। এতে ঘটনাস্থলে ছাত্র ইউনিয়ন নেতা মির্জা কাদের ও মতিউল ইসলাম নিহত হন। সেই থেকে প্রতি বছর সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস পালন করে বাম প্রগতিশীল দলগুলো।

Manual3 Ad Code

২০০২ সাল ভিয়েতনাম সরকার এই দু’জনকে সে দেশের সর্বোচ্চ বীরের মর্যাদা প্রদান করে। এরপর থেকে দেশটি প্রতিবছর দু’জনের মৃত্যুবার্ষিকীও রাষ্ট্রীয়ভাবে পালন করে।

আজকের এই দিবস উপলক্ষে শুক্রবার (১লা জানুয়ারি ২০২১) বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্র মৈত্রী সভাপতি মাসুদ রানা চৌধুরী, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, দফতর সম্পাদক বিজয় করিম প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31