শিরোনামঃ-

» ইসলামী ব্যাংক মকন দোকান আউটলেট শাখার উদ্বোধন

প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০২০ | সোমবার

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সর্বোচ্চ গ্রাহক সেবার প্রত্যয় নিয়ে দক্ষিণ সুরমার মকন দোকানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং এর আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে এক ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এজেন্ট শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এফ এ ভি পি ও জিন্দাবাজার শাখা প্রধান জাফর আহমদের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দিন।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং মোল্লারগাও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মকন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজী রাজ্জাক হোসেন, প্রবীণ মুরব্বী হাজী ময়নুদ্দিন, মকন দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আকমল খান, তেলিরাই জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা আব্দুল আলিম, ইসলামী ব্যাংক সিলেটের জোনাল সিনিয়র প্রিন্সিপাল অফিসার জালাল উদ্দিন, ব্যবসায়ী এস,এম জমির উদ্দিন, আহমদ আলী।

ইসলামী ব্যাংক জিন্দাবাজার শাখার সিনিয়র অফিসার রায়হান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আউটলেট শাখার ইনচার্জ মোশাহিদ আহমদ।

Manual3 Ad Code

এজেন্ট শাখার অফিসার ইশফাকুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিয়াত এন্টারপ্রাউজের স্বত্তাধিকারী রফিক আহমদ, আউটলেট শাখার সহকারী ইনচার্জ আব্দুস শহিদ জোয়ারদার।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টেসকো শপিং সিটির স্বত্তাধিকারী সেতাব আলী, শুকরিয়া মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী শামসুর রহমান সুজা, ইসলামী ব্যাংকের অফিসার মামুনুর রশীদ ও নওশাদ আলম।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31