শিরোনামঃ-

» ৫ দফা দাবী আদায়ে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও অটোটেম্পু শ্রমিক জোটের শ্রমিক সমাবেশ

প্রকাশিত: ১৯. ডিসেম্বর. ২০২০ | শনিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ ও সিলেট জেলা অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক জোট রেজি নং ২০৯৭ এর সমন্বয়ে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় ভাবনা কার্যালয়ে দক্ষিণ সুরমা উপজেলার সকল উপ-কমিটিকে নিয়ে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক জোট রেজি নং ২০৯৭ এর সভাপতি খলিল খানের সভাপতিত্বে সিলেট ও জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা অটোরিকশা অটোটেম্পু শ্রমিক জোট রেজি নং- ২০৯৭ এর কার্যকরী সভাপতি মো. মতছির আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সহ-সভাপতি সুন্দর আলী খান, সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য আলতাফ হোসেন চৌধুরী, রাজা আহমদ রাজা, এম বরকত আলী, লিটন আহমদ, সোজন মিয়া, মুজিবুর রহমান এপল, এমাদ উদ্দিন, মুক্তিযুদ্ধা উপ-পরিষদের সহ-সভাপতি মো. হামিদ মিয়া, সম্পাদক শিবলী আহমদ, প্রমুখ।

Manual4 Ad Code

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশ বক্তারা বলেন, যৌক্তিক ৫ দফা দাবী অচিরেই বাস্তবায়নের জন্য বলা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি যৌক্তিক দাবি দাওয়া কে পাশ কাটাতে নতুন করে মিমাংশীত বিষয়, গ্রীল সংযোজনের বিষয় নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গ্রীল লাগানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Manual7 Ad Code

এতে করে সাধারণ শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সিএনজি চালিত অটোরিক্সার কর্মরত ৪০ হাজার শ্রমিকরা আগামী ২১ ও ২২ ডিসেম্বর ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করার ডাক দিয়েছে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা।

Manual1 Ad Code

বক্তারা অনতিবিলম্বে ব্যাংক চালানকৃত অনটেস্ট গাড়িগুলোর প্রয়োজনীয় কাগজ দেওয়ার জোর দাবী জানান। পাশাপাশি নেতৃবৃন্দরা বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রশাসনের সম্মুখে অবাধে চলছে বেটারি চালিত টমটম। প্রশাসনকে এসব টমটম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি আজকের এই শ্রমিক সমাবেশটি দক্ষিণ সুরমা ক্বীন ব্রীজে সংলগ্ন যায়গায় হওয়ার কথা ছিল প্রশাসন আমাদের বাধা প্রধান করেছেন যা ওতান্ত দুঃখ জন্য, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031