- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
» দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০২৬ | শুক্রবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা শুরু করলো ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আব্দুল ওয়াজিদ ফাহিম ও আজিজ তানভীর উদ্যোগে এই ইনডোর মাঠটি প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে আমন্ত্রিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে উপযুক্ত খেলার মাঠ ও পরিবেশের অভাবে তরুণ প্রজন্ম ক্রমশ খেলাধুলা থেকে বিমুখ হয়ে পড়ছে।
যুব সমাজকে সঠিক পথে রাখতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার কোন বিকল্প নেই।
পারাইরচকে এই ইনডোর ফুটবল মাঠ গড়ে তোলার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলায় ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে স্ট্রাইক হাউজ ইনডোর-এর পরিচালক আব্দুল ওয়াজিদ ফাহিম বলেন, “বর্তমানে খেলাধুলার মাঠের তীব্র সংকট রয়েছে।
ফলে আমাদের যুব সমাজ বিনোদনের সঠিক মাধ্যম না পেয়ে মোবাইল গেমিংয়ে আসক্ত হয়ে পড়ছে এবং অনেকে মাদকের মতো ভয়াবহ নেশায় জড়িয়ে পড়ছে।
এই পরিস্থিতি থেকে তরুণদের রক্ষা করতে প্রতিটি পাড়া ও এলাকায় এ ধরনের ইনডোর মাঠ গড়ে তোলা প্রয়োজন।
তরুণরা মাঠে ফিরলে তাঁরা খেলাধুলায় মনোযোগী হবে এবং একটি সুস্থ পরিবেশ গড়ে উঠবে।”
তিনি আরও বলেন, ইনডোর ফুটবল মাঠের পাশাপাশি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে আমরা ব্যাডমিন্টন কোর্ট, ক্রিকেট পিচ এবং স্নোকার বোর্ডের সুবিধাও যুক্ত করার পরিকল্পনা করেছি।
এছাড়া ক্রীড়ামোদী ও দর্শকদের সুবিধার জন্য এখানে ক্যাফে সুবিধা রাখা হয়েছে।
আমাদের মূল উদ্দেশ্য ব্যবসা বা অর্থ উপার্জন নয়; খেলাধুলার মাধ্যমে তরুণদের মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়াই আমাদের সবচেয়ে বড় পাওয়া।
ইনডোর মাঠের শুভ উদ্বোধন উপলক্ষে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিল শেষে অতিথিবৃন্দ ফিতা ও কেক কেটে মাঠের শুভ উদ্বোধন করেন এবং পরবর্তীতে আগতদের মাঝে শিরনী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাহদী বখত, আজিজ তানভীর সহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় যুব সমাজের প্রতিনিধিগণ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৫ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর