শিরোনামঃ-

» নুরুল ইসলাম নাহিদের সুস্থতা কামনায় সিলেটে আ.লীগের দোয়া কাল

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২০ | বুধবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ ও তাঁর পরিবারের সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তদের আশু রোগ মুক্তি কামনায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (৯ ডিসেম্বর) বাদ জোহর হযরত শাহজালাল দরগাহ মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

উক্ত অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31