- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» দেওয়ান মাহদি ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরস সোসাইটির সভাপতি নির্বাচিত
প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২০ | বুধবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ
ব্রিটেনের মুলধারার আইনজীবীদের সংগঠন ‘দি সোসাইটি অব ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরস’-এসবিবিএস-এর নির্বাচনে ২০২১-২০২২ সেশনের জন্যে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে সলিসিটর দেওয়ান মাহদি নির্বাচিত হয়েছেন।
প্রায় ১২ বছর পূর্বে ইংল্যান্ড ও ওয়েলস-এর দি ল’ সোসাইটি হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লর্ড ফিলিপসের উপস্থিতিতে অভিষেকের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু।
বিগত এক দশকেরও বেশি সময় ধরে দেওয়ান মাহদি ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল-এস’র লিগ্যাল এডভাইজরি প্রোগ্রামের উপস্থাপকের দায়িত্ব পালন করছেন।
করোনা দুর্যোগকালে তার উপস্থাপিত প্রোগ্রাম ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ দর্শক দেখতে পান। আইন ব্যবসার পাশাপাশি দেওয়ান মাহদি ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
২০১৮ সনে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকালে দেওয়ান মাহদির পক্ষে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসায় মে এবং হাউস অব লর্ডস-এর মেম্বার লর্ড মাইকেল বেটস প্রচারণায় অংশ নিলে বিষয়টি ব্রিটেনে সাড়া জাগে।
তিনি ডেগেনহাম ও রেনহাম নির্বাচনী এলাকায় কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি ব্রিটেনের ব্যবসায়ীদেরপ্রভাবশালী সংগঠন ‘দি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র একজন ডাইরেক্টর। দেওয়ান মাহদির জন্ম সুনামগঞ্জের দুহালিয়ার জমিদার পরিবারে। তিনি আসাম পার্লামেন্টের সাবেক এমপি দেওয়ান আহবার চৌধুরী বিদ্যাবিনোদ-এর নাতি।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন; সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবী
- তদন্তের দাবি বাদীর; ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মী কারাগারে এক মাসের ছুটি মঞ্জুর নিয়ে ছাতক ও সুনামগঞ্জের প্রশাসনে টানাপোড়েন


