শিরোনামঃ-

» ছাত্রদল নেতা তোফায়েলের পিতৃবিয়োগে খন্দকার মোক্তাদিরের শোক

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২০ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক তোফায়েল আহমদের পিতা আমির আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual5 Ad Code

এক শোক বার্তায় তিনি বলেন, পরিবারের আপনজন হারানো খুবই বেদনাদায়ক একটি ঘটনা। এরপরও সবাইকে একদিন পরপারে যেতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। আমি সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক তোফায়েল আহমদের পিতা আমির আলীর মৃত্যুতে মর্মাহত। পাশাপাশি আমি ছাত্রদল নেতা তোফায়েল আহমদ সহ পরিবারের অন্যান্য সদস্যদের শোক সইবার শক্তি দানে মহান আল্লাহর দরবারে দোয়া করছি।

উল্লেখ্য, সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক তোফায়েল আহমদের পিতা সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাধ্যর্কজনিত কারনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে সন্তানাদি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31