শিরোনামঃ-

» ইন্টারেক্ট ক্লাব অব এলিগ্যান্সের বৃক্ষরোপণ ও কুইজের পুরষ্কার বিতরণ পৃথিবীকে সুস্থ রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২০ | সোমবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি একটি মহৎ উদ্যোগ। পৃথিবীকে সুস্থ রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। আর কুইজ প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান শাণিত হয়। মেধাবী শিক্ষার্থীরা নিজেদের যাচাই-বাছাই করার সুযোগ পায়।

রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী সংগঠন ইন্টারেক্ট ক্লাব অব এলিগ্যান্সের আয়োজনে বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

Manual8 Ad Code

সোমবার (১৬ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার বাঘেরসড়ক উচ্চ বিদ্যালয় মাঠে মাস্টার ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ইন্টারেক্ট কমিটির চেয়ারম্যান রোটা. দেলোয়ার হোসেন। প্রোগ্রাম চেয়ারম্যান রোটারেক্টর মুন্সী আব্দুর রউফ ও রোটারেক্টও আব্দুল্লাহ আল ফাহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবী হাজ¦ী খলিক আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ সুহেল আহমদ, দানবীর নুরুল হুদা, সমাজসেবী জয়নাল উদ্দিন, লেখিকা রেবেকা জাহান রুজি, এলিগেন্সের সাবেক সভাপতি শেখ সুহিন মিয়া, যুগম সম্পাদক শেখ নওরিন জাহান, রোটারেক্টর আব্দুল্লাহ রহমান ও তসলিম আলী।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রেসিডেন্ট ইন্টারেক্টর কামরুল, ভাইস প্রেসিডেন্ট নওশাদ,নৌশিন জাহান ইশরাত, গোলাম সরওয়ার শাকির, আল-আমীনসহ ক্লাবের সদস্যবৃন্দ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31