- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» রায়হান হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি পরিবারের
প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২০ | শনিবার
নিজস্ব রিপোর্টারঃ
সিলেট মহানগরীর বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান হত্যা মামলার কার্যক্রম দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন নিহত রায়হানের মা সালমা বেগম।
শনিবার (১৪) নভেম্বর দুপুরে নিজ বাড়িতে বৃহওর আখালিয়া (বারো হামছায়া) সংগ্রাম পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে রায়হানের মা সামলা বেগম এসব দাবি জানান।
তিনি বলেন, সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের আগের রাতে নীল শার্ট পরেই বেরিয়েছিলেন রায়হান। কিন্তু রায়হানের মরদেহে ছিলো লাল শার্ট।
এছাড়া মৃতদেহ হস্তান্তরের সময় তাঁর মোবাইলও ফিরিয়ে দেয়নি পুলিশ।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিলেট জেলা জজ কোর্টের সাবেক পিপি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান, ঘটনার দিন বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত থাকা এএসআই আশেক এলাহি, কনস্টেবল টিটু চন্দু দাস ও হারুনুর রশীদ রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজী হননি। তবে তারা জবানবন্দি না দিলেও এই মামলার সুষ্ঠ বিচারের ক্ষেত্রে তা কোনে প্রভাব ফেলবে না বলে জানান তিনি।
বৃহত্তর আখালিয়া (বারো হামছায়া) সংগ্রাম পরিষদের আহবায়ক মখলিসুর রহমান কামরান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় তিনি বলেন, আমরা চাই ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করা হোক। একই সাথে পিবিআই’র প্রতি আমরা আস্থা রাখতে চাই।
কারণ পিবিআই আমাদের আশ্বস্হ করেছেন মামলার সুষ্ঠু তদন্ত হবে। আর যদি মামলার সুষ্ঠু তদন্ত না হয় তাহলে আবারও আমরা সিলেটবাসীকে নিয়ে আন্দোলন করবো।
লিখিত বক্তব্যে আকবরকে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট জেলা পুলিশ এবং কানাইঘাট সীমান্ত এলাকার বাসিন্দা ও খাসিয়া সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং জড়িত সকলকে গ্রেফতারের পাশাপাশি ন্যায় বিচার দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, রেজাউল হাসান কয়েস লোদী, ইলিয়াসুর রহমান, সাবেক কাউন্সিলার জগদীশ চন্দ্র দাশ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫২৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- সিসিক পরিচ্ছনতা কর্মী হৃদয় হত্যার প্রতিবাদে নগরিতে সমাবেশ
- আগামীকাল বাদ জুমা সিলেট মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল
- খাদিমনগর ইউনিয়নে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন; দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী
- এই সরকার নিত্য সামগ্রীর দাম বৃদ্ধির জন্য গদিশীন হয়েছে; গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ


