- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» অযৌক্তিক হোল্ডিং ট্যাক্সের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ১৩ মে মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান
প্রকাশিত: ০৯. মে. ২০২৪ | বৃহস্পতিবার
ডেস্ক নিউজঃ
সিলেট সিটি করপোরেশন কর্তৃক নতুন এসেসমেন্টের উপর ভিত্তি করে নগরবাসীর উপর যে কয়েকশত গুণ হোল্ডিং ট্যাক্স আরোপ করেছেন তা অযৌক্তিক, গণবিরোধী বলে মন্তব্য করে অবিলম্বে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্সের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন সিলেটের নাগরিকবৃন্দ। আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১৩ মে সোমবার মেয়র বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৪টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের নাগরিকবৃন্দের ব্যানারে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধন ও সমাবেশ বক্তারা বলেন, সিটি করপোরেশনের নতুন অ্যাসেসমেন্টের ওপর ভিত্তি করে নগরবাসীর ওপর অমানবিক ভাবে কয়েকগুণ বেশি অনেক ক্ষেত্রে ৫০০ গুণ হোল্ডিং ট্যাক্স আরোপ করেছে, তা অযৌক্তিক, গণবিরোধী।
নেতৃবৃন্দ বলেন, দেশে অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি হচ্ছেও পাল্লা দিয়ে। মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। ঠিক এই সময়ে সিলেট সিটি করপোরেশনের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স আরোপ পুরো নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলবে।’
বক্তারা বলেন, কোন মেয়াদের কিংবা কোন মেয়রের সময় হোল্ডিং ট্যাক্স বাড়ানোর প্রস্তাব কিংবা নির্দেশ দেওয়া হয়েছে সেটা নাগরিকের কাছে গুরুত্বপূর্ণ নয় , আমাদের কথা হলো এইভাবেই নাগরিকদের মতামত না নিয়ে হঠাৎ করে কয়েকশত গুণ ট্যাক্স আরোপ করা সম্পূর্ণভাবে অযৌক্তিক ও অগণতান্ত্রিক। যা নাগরিকদের সাথে জুলুম কররা শামিল।
প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ থেকে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স এর সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। না হলে সিলেটের ৪২টি ওয়ার্ড এর নাগরিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সিলেটের নাগরিকবৃন্দের আহবায়ক সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ বক্তব্য রাখেন, সভায় উপস্থিতি ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা সিপিবি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ জেলা সভাপতি লোকমান আহমেদ, সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্রজপোপাল, গণতন্ত্রী পার্টির জেলাা সভাপতি মোঃ আরিফ মিয়া, বাসদ জেলা আহবায়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যঞ্জয় ধর ভোলা, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি সিলেট বিভাগের সমন্বয়কারী অ্যাডভোকেট শিরিন আক্তার, ব্লাস্ট এর সাবেক সমন্বয়কারী অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সিনিয়র আইনজীবী কল্যাণ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, জাসদ মহানগর সভাপতি ফারুক আহমেদ, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ জেলার সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাম্যবাদী আন্দোলন জেলা সদস্য অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়, বিশিষ্ট সমাজসেবক সোলেমান আহমদ, লন্ডন সিটি জাসদের সভাপতি সৈয়দ মোস্তাক আহমদ, মোঃ আব্দুল মোনায়েম, বাসদ জেলা নেতা জুবায়ের আহমদ চৌধুরী, নাগরিক মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আজিজুর রহমান, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মনির উদ্দিন, সিলেট আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, বাপা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, মো: সদর উদ্দিন, শওকত আলী শান, মোঃ আহমেদ কিবরিয়া বকুল, এডভোকেট সুমিত শ্যাম পল, মুসা রেজা চৌধুরী, এনামুল হক, মোঃ আব্দুল খালিক, মোঃ আরজ চৌধুরী, আলা আহমেদ সেলিম, এম. এম. ছুহেল আহমেদ, দীনবন্ধু পাল, জিয়াউর রহমান, মোঃ নজরুল ইসলাম, অ্যাডবোকেট উজ্জল রায়, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক ইশমত ইবনে ইসহাক সানজিদ, গণতন্ত্রী পার্টির জেলা দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, বাসদ মার্কসবাদী নেতা সঞ্জয় দাস সহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি ও ২৭নং ওয়ার্ড এর ভুক্তভোগী নাগরিকবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৬ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- চ্যাম্পিয়ন রাজন ভলিবল একাডেমি সিলেটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন


