- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» সিলেটে সমবায় দিবস পালিত সমবায়ের মাধ্যমে ন্যায়-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব : বিভাগীয় কমিশনার মশিউর রহমান
প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২০ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি বলেছেন, শতাব্দী-প্রাচীন এ আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে প্রবল ও অর্থবহ করে তুলেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম-লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণ-মুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা। তিনি দরিদ্র ও সুবিধা-বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে গণমুখী সমবায় আন্দোলনের স্বপ্ন দেখেছিলেন। সংবিধানে মালিকানার নীতি হিসেবে সমবায়কে জাতীয় অর্থনীতির দ্বিতীয় খাত হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। তাই সমবায়-ভিত্তিক সমাজ গঠনে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে সমবায়ের মাধ্যমে ন্যায়-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
মশিউর রহমান বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায় ভিত্তিক সমাজ গঠন। বঙ্গবন্ধু এই সত্যটি উপলব্ধি করে দেশ স্বাধীনের পরপরই প্রতিটি উন্নয়ন কর্মকান্ড সমবায়ের ভিত্তিতে পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গ্রামাঞ্চলে দরিদ্রের হার কমাতে অসামান্য অবদান রেখে চলেছেন। শহর ও গ্রামের মধ্যে বৈষম্য দিন দিন হ্রাস পাচ্ছে। বিগত দশ বছরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এভাবে প্রতিটি গ্রামকে যদি আমরা সমবায়ের ভিত্তিতে গড়ে তুলতে পারি তাহলে অচিরেই প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।
তিনি আরও বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের মাধ্যমে পল্লীর মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপযুক্ত প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নে সমবায়ের মাধ্যমে আয়-বৈষম্য হ্রাস করে ন্যায়-ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে শনিবার (৭ নভেম্বর) সমবায় বিভাগ সিলেটের আয়োজনে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদে আলোচনা-সভায় জেলা সমবায় কর্মকর্তা উম্মে মরিয়মের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান এনডিসি এসব কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ বলেন, কর্মসংস্থান সৃষ্টি, স্বনির্ভরতা অর্জন ও দারিদ্র্য নিরসনে বাংলাদেশের সমবায় আন্দোলন ঈপ্সিত লক্ষ্য অর্জনে সফলতার পথে এগিয়ে চলেছে। তাই সমবায় কার্যক্রমকে গতিশীল, সক্রিয় এবং যুগোপযোগী করতে সংশ্লিষ্টরা আন্তরিকভাবে আরও তৎপর হলে এই খাত প্রসারিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, সমবায় সমিতির সদস্যরা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও বিরাট অবদান রেখে চলেছেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, লালবাজার মৎস্য সমবায় সমিতির প্রধান গোলজার আহমদ, প্রতিশ্রæতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রধান শিরীন আক্তার, ফটো সাংবাদিক শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাওলানা জিয়াউর রহমান। পবিত্র গীতা থেকে পাঠ করেন সিলেট কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি সুশেন্দ্র চন্দ্র নম: খোকন।
এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাঝে সম্মাননা স্মারক তুলে দেন সমবায় কর্মকর্তারা।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৪ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন


