শিরোনামঃ-

» খাদিমপাড়ায় রাস্তা নিয়ে সংঘর্ষ : ৫ জন গুরুতর

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২০ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেট সদরের খাদিমপাড়ায় রাস্তা নিয়ে সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

Manual8 Ad Code

শনিবার (৩১ অক্টোবর) সকালে ইউনিয়নের দাশপাপাড়া চকগ্রামে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

আহতদের ৩ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন-আমিন আহমদ (৩৫), মোমিন আহমদ (৪২) ও সালিক আহমদ (১৮)। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, দাশপাড়া চকগ্রামের আমিন আহমদ পরিবারের সাথে রাস্তা নিয়ে একই গ্রামের শায়েস্তা মিয়াদের বিরোধ চলে আসছিল।

এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। বিষয়টি সালিশে শেষ করতে ইউপি চেয়ারম্যানও মধ্যস্থতা করছিলেন।

Manual8 Ad Code

মামলা ও মধ্যস্থতা চলাবস্থায় শনিবার (৩১ অক্টোবর) সকালে শায়েস্তা মিয়া তার দলবল নিয়ে রাস্তা দখল করতে গেলে আমিন আহমদ ও তার স্বজনরা বাঁধা দেন।

একপর্যায়ে শায়েস্তারা দেশীয় অস্ত্র নিয়ে আমিনদের উপর হামলা চালালে আমি পরিবারের ৫জন আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30