শিরোনামঃ-

» সমাজসেবী মিসবাহুল ইসলাম চৌধুরীর ইন্তেকালে সিলেট জামায়াতের শোক

প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২০ | সোমবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, সাবেক ছাত্রনেতা ও সিলেট মহানগরীর ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মিসবাহুল ইসলাম চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগ, সিলেট জেলা উত্তর, জেলা দক্ষিণ ও সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক যৌথ শোক বার্তায় শোক প্রকাশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, জেলা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জেলা উত্তরের সেক্রেটারী জয়নাল আবেদীন ও জেলা দক্ষিণের সেক্রেটারী মো: নজরুল ইসলাম প্রমূখ।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর ৪নং ওয়ার্ড সেক্রেটারী, নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মিসবাহুল ইসলাম চৌধুরী ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে শামিল হয়ে আমৃত্যু ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সদা মানব সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন।

Manual3 Ad Code

সদা হাস্যোজ্জল পরোপকারী এমন ব্যক্তির ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুম মিসবাহুল ইসলাম চৌধুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31