শিরোনামঃ-

» এপেক্স ক্লাব অব সিলেটের বৃক্ষরোপন কর্মসুচি

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২০ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর জাতীয় সভাপতি অধ্যাপক নিজাম উদ্দিন পিন্টু’র আহবানে সাড়া দিয়ে এপেক্স ক্লাব অব সিলেটের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় স্থানীয় হযরত শাহপরান (র:) থানা প্রাঙ্গনে এ কর্মসুচি পালন করেন ক্লাব নেতৃবৃন্দ।

উক্ত বৃক্ষরোপন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (শাহপরান থানা) মাইনুল আফসার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহপরান (র:) থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ূম চৌধুরী, এলজি এপেক্সিয়ান আক্তার হোসেন খান, ডিজি-৪ এপেক্সিয়ান শাহেদুর রহমান।

Manual5 Ad Code

এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি এপেক্সিয়ান মো: এমদাদুর রহমান, সাবেক সভাপতি এপে. তাহেদুর রহমান, সাবেক সভাপতি এপে. বাবুল মিয়া, সাবেক সভাপতি এপে. রাজিবুর রহমানসহ আরো অনেকে। উক্ত বৃক্ষরোপন কর্মসুচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের ছাড়া রোপন করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31