শিরোনামঃ-

» সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মতবিনিময়

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২০ | শনিবার


Manual5 Ad Code

অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই : উপ সচিব মোহাম্মদ শাহিন

স্টাফ রিপোর্টারঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ শাহিন বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণলব্দ জ্ঞান ব্যক্তি জীবনকে করে আলোকিত, দেশকে করে সমৃদ্ধশালী।

Manual3 Ad Code

তাই শুধু বৈদেশিক মুদ্রা নয়, বরং দেশের অর্থনীতির চাকাতে শক্তিশালী করতে বেকার জনগোষ্টিকে দক্ষ জনশক্তিতে পরিনত করতে হবে। বিদেশ গমণে কোন দালাল নয়, সরকার নির্দেশিত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বিদেশমূখী হতে হবে।

তিনি শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টিটিসি’র চীফ ইন্সট্রাক্টর শিরিন আক্তার, শামীমা আক্তার, মোজাফ্ফর হোসেন।

এসময় প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রশিক্ষক সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ শাহিনকে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30