শিরোনামঃ-

» রায়হান হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২০ | শুক্রবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে পুলিশি নির্যাতনের শিকার হয়ে নিহত রায়হানের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও দেশে নারী নির্যাতন ধর্ষণ সহ আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে শুক্রবার (১৬ অক্টোবর) মুক্তিযোদ্ধা চত্ত্বর কদমতলী পয়েন্টে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষের জানমাল ইজ্জত আব্রুর কোন নিরাপত্তা নেই। কোন মা জানে না তার ছেলে জীবিত ঘরে ফিরবে কিনা। বাবা জানেনা তার মেয়ের ইজ্জত হেফাজত করতে পারবেন কিনা।

বক্তারা বলেন, সিলেটে অমানবিক নির্যাতনের মাধ্যমে রায়হানকে যে হত্যা করা হয়েছে এটা কোন স্বাধীন দেশের চিত্র হতে পারে না। তার হত্যাকারিদের অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারকরা হোক।

Manual5 Ad Code

অন্যথায় এসব অনাচারের বিরুদ্ধে দেশের মানুষ দুর্বার আন্দোলন গড়েতুলবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ডা মোয়াজ্জেম হোসেন খান, জেলা সভাপতি মুফতি সাইদ আহমদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি তাজুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, ডাঃ রিয়াজুল ইসলাম, সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য আবু তাহের মিসবাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আমির উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ, ইসলামীযুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি শিহাব উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাঈল আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30