শিরোনামঃ-

» ফারুক আহমদ মিছবাহ’র পাল্টা সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২০ | বুধবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

আজ বুধবার (১৪ অক্টোবর) নগরীর এক অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ফারুক আহমদ মিছবাহ নিজেকে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন।

Manual2 Ad Code

তিনি বলেন কোম্পানী আইন অনুযায়ী আমি স্বপদে বহাল আছি। বৈধ কিংবা অবৈধের ব্যাপারে আদালতের কোনো নির্দেশনা নেই বলে তিনি উল্লেখ করেন।

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফারুক ফারুক আহমদ মিছবা বলেন বিগত (১২ অক্টোবর) কোম্পানীর পরিচালক আব্দুল মুক্তাদির নিজেকে কোম্পানীর চেয়ারম্যান দাবী করে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তা সত্য নয়।

Manual4 Ad Code

তিনি বলেন মূল কথা হলো সাবেক চেয়ারম্যান এনামুল হক সরদারের কাছে কোম্পানীর পাওনা টাকা চাওয়ায় তারা আমার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারীতার মত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেন।মিছবাহ বলেন, গত ১২ অক্টোবরের সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ অসত্য। মুক্তাদির গংরা সত্যের অপলাপ করেছেন মাত্র। তবে উচ্চ আদালতে আমার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা বিচারাধীন আছে।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে ফারুক আহমদ মিছবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার মনোনীত চেয়ারম্যান শওকত হোসেন ইমাম।এতে কোম্পানীর অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30