শিরোনামঃ-

» সতর্ক থাকুন, নিরব ষড়যন্ত্র চলছে : সিলেট জেলা যুবলীগ

প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২০ | বুধবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

সিলেট জেলা যুবলীগের আওতাধীন উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম আহবায়কদের নিয়ে সিলেট জেলা যুবলীগ এক বিশেষ জরুরী বর্ধিত সভার আয়োজন করে।

Manual7 Ad Code

বুধবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় নগরীর একটি মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান, যুগ্ম আহবায়ক তাহের উদ্দিন, মাসুম আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকী, সাহাব উদ্দিন, ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক,যুগ্ম আহবায়ক এসএম মাহবুবুল আম্বিয়া, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী,আলতাব হোসেন, জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু, মাহবুবুল ইসলাম মিসলু।

Manual7 Ad Code

সভায় জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলতে চারদিকে নীরব ষড়যন্ত্র চলছে। ছোটখাটো ঘটনায় বড় বড় প্রতিক্রিয়া দেখানোও ষড়যন্ত্রের অংশ। অনেক ঘটনায় জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাই যুবলীগের প্রত্যেক স্তরের নেতাকর্মী সজাগ থাকতে হবে।

সব ধরনের নীরব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতান্ত্রিক পরিবেশের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তৃণমুল পর্যায়ে যুবলীগকে কাজ করতে হবে। সতর্ক থাকতে হবে যাতে করে ষড়যন্ত্র করে কেউ সরকার এবং দলকে বেকায়দায় ফেলতে না পারে।

বর্ধিত সভায় নেতৃবৃন্দ সম্প্রতি এমসি কলেজ ছাত্রাবাসের ন্যাক্বারজনক ঘটনায় জড়িত গ্রেফতারকৃতদের সর্বচ্চো শাস্তির দাবি জানান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31