শিরোনামঃ-

» ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের মিছিলে পুলিশী হামলায় খান জামালের নিন্দা

প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২০ | শনিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেট এম.সি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের সাথে জড়িত চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীতে ছাত্রদলের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল।

এক বিবৃতিতে তিনি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত ধর্ষকদের গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশ প্রশাসন। পুলিশ ধর্ষকদের গ্রেপ্তারের পরিবর্তে প্রতিবাদী ছাত্রদল নেতাকর্মীদের উপর নগ্ন হামলা করে মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সৌরভ, এমসি কলেজ ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজ, ছাত্রদল নেতা রাজ খান ইমন ও জুবের আহমদ সহ অসংখ্য নেতাকর্মীদের আহত করে প্রমাণ করেছে ধর্ষক লীগ আর পুলিশ লীগ একাকার হয়ে সাধারণ জনগণের জানমাল এবং জীবনের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলায় মেতে উঠেছে তারা।

Manual5 Ad Code

বিবৃতিতে তিনি ধর্ষণ ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ছাত্রদলের মিছিলে হামলাকারী দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় রাজপথেই এসব অপকর্মের সমুচিত জবাব দেওয়া হবে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৯৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31