শিরোনামঃ-

» নবগঠিত জকিগঞ্জ ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০২০ | মঙ্গলবার

Manual2 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধিঃ

জাতীয়তাবাদী ছাত্রদল জকিগঞ্জ উপজেলা ও ইছামতি ডিগ্রী কলেজ শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এক আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাহগলি বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আবদুল জব্বার চৌধুরী রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহমেদের পরিচালনায় মিছিল পরবর্তী পথ সভায় বক্তব্য রাখেন ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আহমদ সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রায়হান আহমদ, সুলতান মাহমুদ, কামিল আহমদ, আবিদুর রহমান, উজ্জ্বল আহমদ, শাহজাহান আহমদ, আবু তাহের চৌধুরী, গাজী জাকারিয়া।

Manual6 Ad Code

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর চৌধুরী লিটন,শাকিল আহমদ শান্ত ছালিক আহমদ, ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম জাফর প্রমুখ।

Manual2 Ad Code

মিছিল পরর্বতী সভায় বক্তারা জকিগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুসহ কেন্দ্রীয় ও সিলেট জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানান।

এছাড়া বক্তারা বলেন, আগামী দিনে দলের নিবেদিত রাজপথের পরীক্ষিত ও ত্যাগীদের মূল্যায়ন দিয়ে সকল ইউনিট কমিটি গঠনের মাধ্যমে উপজেলা ছাত্রদলকে ঢেলে সাজানো হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30