শিরোনামঃ-

» সিলেটে দুই শিক্ষার্থীকে গ্রাসরুটস উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ১৩. সেপ্টেম্বর. ২০২০ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে সিলেট জেলার দুই শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর জেল রোডস্থ আনন্দ টাওয়ারে উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রথম দিন কলেজে পদার্পনের জন্য একটি জামা ও ডায়েরি প্রদান করেন তারা। শিক্ষার্থীরা হলেন রাবেয়া আক্তার রোকসানা ও ঝরনা আক্তার।

Manual7 Ad Code

এছাড়াও দেশের অন্যান্য জায়গায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে আরোও ৫ জনকে আর্থিক সহযোগিতা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সিলেট জেলার সভাপতি সাকেরা সুলতানা জান্নাত, তৃণমূল উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর প্রবীণ নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র, এস এ জি ডি এফ এর সমন্বয়কারী এম এ রাকিব।

অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, আমাদের সবাইকে অসহায় শিক্ষার্থীদের সাহায্যে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আজকের শিক্ষার্থীরাই হয়তো আগামী দিনে দেশ গড়ার কারিগর হিসেবে দেশের সুনাম বৃদ্ধি করবে। একটি শিক্ষিত সমাজ, একটি শিক্ষিত জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করে। বক্তারা সমাজের বিত্তশালীদের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের সাহায্যে আসার আহ্বান জানান।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930