শিরোনামঃ-

» সিলেট জেলা মেট্রো স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০২০ | বুধবার

Manual2 Ad Code

সম্পাদক জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ মতিউর

স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা মেট্রো স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সম্মেলনে সিলেট মেট্রো স্কাউটসের সাবেক কোষাধ্যক্ষ ও আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমানকে সম্পাদক এবং খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মতিউর রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা মেট্রো স্কাউটসের সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম।

Manual8 Ad Code

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সিলেট জেলা মেট্রো স্কাউটসের সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম।

Manual6 Ad Code

নবগঠিত কমিটির সহসভাপতি হলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, দি এইডেড হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এনায়েত হোসেন, আবদুল হক, খাদিজা খাতুন ও খালেদ নুরুল হোসেন, যুগ্ম সম্পাদক পদে শঙ্করি কর ও কমিশনার আব্দুল মুমিত।

Manual2 Ad Code

এছাড়া স্কাউট গ্রুপের সভাপতি হলেন আব্দুল বাসিত ও কাব স্কাউট গ্রুপের সভাপতি রুকশান বেগম, স্কাউট গ্রুপ লিডার নির্বাচিত হয়েছেন ফয়সল আহমেদ ও কাব স্কাউট গ্রুপ লিডার নির্বাচিত হয়েছেন মনজুর কাদের।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31