শিরোনামঃ-

» আ.লীগের ইতিহাসে জহির চৌধুরী সুফিয়ানের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে : নাসির খান

প্রকাশিত: ০৯. সেপ্টেম্বর. ২০২০ | বুধবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান বলেন, সিলেটে আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ছিলেন আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান।

Manual8 Ad Code

তিনি আমৃত্যু দল ও দেশের জন্য কাজ করে গেছেন। আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনে কাতারে থাকতেন। নেতাকর্মীদের মাঝে সমন্বয়, উৎসাহ-উদ্দীপনা ও ঐক্যবদ্ধতা সৃষ্টিতে তার অবদান ছিল অপরিসীম। ইতিহাসের পাতায় আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তিনি আদর্শ ও অনুপ্রেরণার বাতিঘর হয়ে আমাদের মাঝে চিরঅম্লাণ হয়ে থাকবেন।

Manual4 Ad Code

বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা পরিষদের সাবেক প্রশাসক প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাদ আছর মিলাদ মাহফিল শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল খালিক, জেলা যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আমহদ কামাল, মোহাম্মদ আলী দুলাল, সাবেক দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট এমাদ উদ্দিন মানিক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এপতেয়ার হোসেন পিয়ার, সাবেক সদস্য লুৎফুর রহমান, শহিদুর রহমান, সৈয়দ মিছবাহ উদ্দিন, এডভোকেট নূরে আলম সিরাজী, অধ্যক্ষ শামসুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সমশের জামাল, মজির উদ্দিন,শাহমুজিবুর রহমান ঝকন, এডভেঅকেট আব্বাস উদ্দিন, শোয়েব আহমদ চৌধুরী, মুবশির আলী, সোহেল আহমদ সাহেল, তপন পাল, শামীম রশিদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, তাতীলীগের সদস্য সচিব সুজন দেবনাথ সহ যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

মিলাদ মাহফিল শেষে শিরনি বিতরণ ও মরহুম আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের কবর জিয়ারত করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31