শিরোনামঃ-

» ছাত্রদল নেতা সাকির গ্রেফতারে খন্দকার মুক্তাদিরের নিন্দা

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২০ | বুধবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকিকে গ্রেফতারে তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গণতন্ত্রের খোলসে আওয়ামীলীগ সরকার সৈরতান্ত্রিক ভাবে দেশ পরিচালনা করে আসছে।

জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা যাতে রাজপথে থেকে আন্দোলন চালাতে না পারে এজন্য নির্যাতন, হত্যা, গুম, খুন, গ্রেফতার অব্যাহত রেখেছে। এসব করে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের দমানো যাবে না। সরকারি বাহিনী ব্যবহার করে বিএনপি ও বিরোধী শক্তিকে দমানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মনে রাখবেন, দেশের জনগন বিএনপির সাথে রয়েছে। জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধ ভাবে সরকারের সকল চক্রান্ত মোকাবেলা করে দেশকে সৈরাচারী থাবা থেকে মুক্ত করবে।

Manual2 Ad Code

বুধবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকির গ্রেফতারে নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মানুষের জান-মালের নিরাপত্তার দায়িত্ব আপনাদের উপর। কারও কথায় আপনারা কাজ না করে, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করুন। ক্ষমতার অপব্যবহার করে সরকারের ইশারায় একমাত্র বিরোধী দলের নেতাকর্মীদের টার্গেট করে মামলা-হামলা চালাচ্ছেন। সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে জাতীয়তাবাদী শক্তি আবারো গর্জে উঠবে।

Manual4 Ad Code

উল্লেখ্য, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকিকে নিজ বাসা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31