শিরোনামঃ-

» সবুজপ্রতিদিনের প্রতিনিধি সভা ও পরিচয়পত্র বিতরণ

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২০ | শনিবার


Manual7 Ad Code

গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ : অধ্যাপক জাকির হোসেন

স্টাফ রিপোর্টারঃ

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন বলেছেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ আর সাংবাদিকরা সমাজের বিবেক। সমাজের অসংগতিগুলো জাতির কাছে তুলে ধরেন সাংবাদিকরা। তবে খেয়াল রাখতে হবে যেন নিউজগুলো বস্তুনিষ্ঠ হয়।

অনলাইন নিউজ পোর্টাল সবুজপ্রতিদিন২৪ এর প্রতিনিধি সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (২৯ আগস্ট) বেলা ২টায় নগরীর তালতলাস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

সবুজপ্রতিদিন২৪ এর সম্পাদক ও প্রকাশক মো. সবুজ মিয়ার সভাপতিত্বে এবং সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সবুজপ্রতিদিনের উপদেষ্টা মোঃ ছয়েফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিকের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আজম খান, সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগর, সিলেট মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মালিক।

Manual3 Ad Code

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম (ফারুক), বাহার উদ্দিন, সিলেটপ্রেসবিডি’র সম্পাদক ও প্রকাশক ফয়ছল খান, সংবাদপত্র হকার সমিতির সভাপতি আব্দুস সালাম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমীন, সাংবাদিক হুমায়ন কবির, জকিগঞ্জ প্রতিনিধি এটি এম ফয়সাল, দক্ষিণ সুরমার প্রতিনিধি লামিম হোসেন, সিলেট প্রতিনিধি মুফিজুর রহমান নাহিদ, ফটোসাংবাদিক মনোয়ার হোসেন, জগন্নাথপুর প্রতিনিধি নিকেশ বৈদ্য, সাংবাদিক কে এইচ মিটু, মো. সোহেল আহমদ, সবুজপ্রতিদিনের চীফ নিউজ ইডিটর মো: ইমন আহমদ, নিউজ এডিটর মোঃ লিমন আহমদ, বাবলু, তাহের প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31